জীবিত মুনিরা জাতীয় পরিচয়পত্রে মৃত

জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রের হিসাবে মুনিরা চৌধুরী (৬৩) মৃত। ফলে আট বছর ধরে বিভিন্ন নাগরিক সুবিধা ও ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এই নারী।

বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের আজগর আলীর স্ত্রী মুনিরা চৌধুরী এ-সংক্রান্ত ভুল সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে প্রায় চার মাস আগে আবেদন করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে জাতীয় পরিচয়পত্রে (নম্বর ১০৬৭৩৬১০৫২৩২৯২৩৭৫) মুনিরা চৌধুরী জানান, গত ২৪ সেপ্টেম্বর এই ভোগান্তি থেকে রেহাই পেতে তিনি বাহুবল উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন। কিন্তু এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

বাহুবল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ২০১২ সালে ডেটাবেইসে টাইপ করার সময় ভুলবশত মুনিরাকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার আবেদনটি ঢাকায় পাঠানো হয়েছে।