অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, আজ রবিবার অমর একুশে ফেব্রুয়ারি আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
একই সঙ্গে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বন্দরের ভেতরে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
ছুটি শেষে আগামীকাল সোমবার সকাল থেকে বন্দর দিয়ে যথারীতি ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।