কিশোরগঞ্জে র্যাব অভিযান চালিয়ে সাতটি তক্ষকসহ খোরশেদ আলম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে। গত বুধবার মধ্যরাতে কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায় অভিযান চালিয়ে তক্ষকগুলোসহ তাকে হাতেনাতে আটক করা হয়। খোরশেদ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাদে শোলাকিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
র্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারাপাশায় অভিযান চালিয়ে সাত তক্ষকসহ পাচারকারী খোরশেদ আলমকে আটক করা হয়।