বেলাবতে পানিতে ডুবে চাচাত ভাই বোনের মৃত্যু

নরসিংদীর বেলাবতে পানিতে ডুবে দুই চাচাত ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বীর বাঘবের গ্রামের টানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো বীর বাঘবের গ্রামের শাহাদত মিয়ার ছেলে সামিউল ইসলাম ফোয়াদ (৪) ও একই পরিবারের মনির হোসেনের মেয়ে লিজা (৩)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশু দুটি খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের বাড়ির আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তারা লিজার লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর একই পুকুরে সামিউলের লাশও পাওয়া যায়। বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।