ভালুকায় কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ভরাডোবা সাগরদিঘী সড়কের হাতিবের গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন (৬) ওই এলাকার হাবিবুল্লার ছেলে।

ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ভালুকাগামী কাভার্ডভ্যানের চাপায় ইমরান ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে।