বইমেলা উপলক্ষে প্রকাশ হচ্ছে সাংবাদিক, কবি, নাট্যকার ও লেখক মো.ইসহাক ফারুকীর প্রথম বই ‘যাত্রা বিরতি ২০ মিনিট’।
বইটি বাজারে আনছে নবসৃষ্টি প্রকাশনী, আর মেলায় পরিবেশনার দায়িত্ব নিয়েছে আলোকায়ন। পাওয়া যাবে ২৯৬ নম্বর স্টলে।
পনেরটি ছোট্ট ছোট্ট গল্পের সমাহার ‘যাত্রাবিরতি ২০ মিনিট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, কবিগুরুর ভাষায় ‘শেষ হইয়াও হইলো না শেষ’ ধাঁচের গল্পগুলোকে পাঠকদের সামনে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
গল্পগুলো মানুষের মন, বাস্তবতা, মনস্তত্ত্ব, হাস্যরস, প্রহসন, অস্থিরতার পাশাপাশি সাহিত্য, সহমর্মিতা, পত্রিকা, টিভি, বিপণন, শিক্ষা, করোনা, ব্যবসা, উন্নয়ন, প্রভৃতি বিষয়গুলোকে উপজীব্য করে রচিত হয়েছে।
সমকালীন চিত্রের পাশাপাশি আবহমান বাংলা ও বাঙালির চেতনা উঠে এসেছে।
এর আগে বিভিন্ন পত্রিকায় কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ছাপা হলেও এবারই প্রথম বাজারে আসছে মো. ইসহাক ফারুকীর বই।
লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি টিভি নাটক লেখা, প্রামাণ্যচিত্র নির্মাণ, জনসংযোগের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি।