দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুঠিয়া দক্ষিণপাড়া গ্রামের হুরাসাগর খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে।
গত ১২ মার্চ দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রশাসনের কর্তাব্যক্তিদের নজরে এলে দ্রুত পদক্ষেপ নিয়ে ওইদিনই জমির মাপ জরিপ সম্পন্ন করে লাল নিশান গেড়ে সড়ক নির্মাণের স্থান নির্ধারণ করে দেন। গতকাল সোমবার সকালে থেকে ওই স্থানে সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু হয়। দুপুর পর্যন্ত শতাধিক শ্রমিক মাটিকাটার কাজ করে সড়কটি দৃশ্যমান করে তোলেন।