প্রায় দশ বছর পর আসছে গল্পকার জিয়া হাশানের নতুন গল্পের বই ‘সোনায় সোহাগা কাহিনি’ । এটি তার তৃতীয় গল্পগ্রন্থ। ২৫০টাকা মূল্যের বইটি প্রকাশ করছে হাওলাদার প্রকাশনী। এতে রয়েছে দশ বছরে লেখা তার দশটি গল্প। দেশের ও পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত গল্পের পাশাপাশি আছে কিছু নতুন লেখাও। তার আগের গল্পগ্রন্থ দুটি হচ্ছে-- খেয়ালি ভুঁই ও তার ফসল বিন্যাস এবং সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়।
এছাড়াও তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে -- শোনো বাতাসের সুর ( হারুকি মুরাকামির উপন্যাসের অনুবাদ) পাসপোর্ট (হার্তা মুলারের উপন্যাসের অনুবাদ) বাঁক বদল (মো ইয়ানের উপন্যাসের অনুবাদ) চোর দেখার ফাঁদ (কিশোর গল্পগ্রন্থ) বুড়িগঙ্গায় কালো জাহাজ (কিশোর গল্পগ্রন্থ), জোছনার সাথে মোলাকাত ও অন্যান্য (মুক্তগদ্য) এবং নির্বাচিত ছোটগল্প ( সম্পাদনা)।