বইমেলায় দীপ্তি চৌধুরীর ‘দীপ্ত কৈশোর’

অমর একুশে বইমেলায় দীপ্তি চৌধুরীর লেখা প্রথম বই ‘দীপ্ত কৈশোর’প্রকাশ হতে যাচ্ছে। এটি প্রকাশ করছে মাতৃভাষা প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন ফাহিম ফয়সাল।

বই প্রকাশের বিষয়ে লেখক দীপ্তি চৌধুরী বলেন, আমার বইটা কিশোর কিশোরীদের জন্য। কৈশোরের না বলা কথা বলা হয়েছে এখানে। কিশোর কিশোরীদের জন্য এক কিশোরীর লেখা বই। তার দৃষ্টিতে কৈশোর উঠে এসেছে এখানে। প্রতিটি কিশোর কিশোরী কোনো না কোনো ভাবে বইটিতে নিজের কথা খুঁজে পাবেন।

বইয়ের উৎসর্গ পত্রে লেখা হয়েছে, মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল কিশোর কিশোরীদের পক্ষ থেকে জাতির পিতাকে উপহার। তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধু। তোমার স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃঢ় প্রত্যয়ী আমরা।