কবি আদিল মাহমুদের দৈনন্দিন জীবনের স্মৃতির অ্যালবাম ‘আনকাবূত’। কবির মন কখনো কী অবস্থায় ছিল তারই বৃত্তান্ত। কিছু কবিতায় ছায়া ফেলেছে ঐতিহ্য, জীবনবোধ, সুখ ও শোককাতর অনুভবমালা।
একুশে বইমেলায় চৈতন্য প্রকাশন থেকে বের হয়েছে ‘আনকাবূত’। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত, দাম ১৬০ টাকা।
কবি ও কাব্যগ্রন্থ সম্পর্কে কবি শাহাদাত জামান বলেন, “আদিল মাহমুদ একজন নীরব ও নিঃশব্দ অনুসন্ধানকারী দহনদগ্ধ কবি। তার শব্দ নির্বাচন, প্রয়োগ কৌশল, অনবদ্য চিত্রকল্প, সৃষ্টি বৈচিত্র্য, নির্মাণশৈলী আনন্দদায়ক। প্রথাগত আবেগকাতরতা, থরোথরো প্রেমময়তা পরিহার করে স্বতন্ত্রস্বাদ রচনায়, ছন্দ ও ছন্দোহীনতায় তিনি অন্যতম। তার ‘আনকাবূত’ কাব্যগ্রন্থে দেখেছি এইসব অনুভবী বৈশিষ্ট্য।”
বইটি মিলবে মেলার ৩৩২-৩৩ নম্বর স্টলে।