‘বেহুলার দ্বিতীয় বাসর’ নিয়ে জাকির তালুকদার

বইমেলায় প্রকাশ হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী কথাসাহিত্যিক জাকির তালুকদারের নতুন গল্পগ্রন্থ।

‘বেহুলার দ্বিতীয় বাসর’ নামের বইটি প্রকাশ করেছে পেন্ডুলাম পাবলিশার্স।

বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী রাজীব দত্ত। দাম রাখা হয়েছে ২২৫ টাকা।

বইমেলায় মিলছে পেন্ডুলামের ৪৪৮ নম্বর স্টলে। এ ছাড়া অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম রকমারি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে ‘বেহুলার দ্বিতীয় বাসর’।