কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ভিজিডির ৫ হাজার ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত একটি গুদামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
এ ব্যাপারে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, কিছু উপকারভোগী মহিলা পালংখালী এলাকার আবদুস ছালামের ছেলে জয়নালের চাউলের গুদামে চাল বিক্রি করেছে খবর পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করি। পরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করে। চালগুলো ৫নং ওয়ার্ডের সদস্য নুরুল আমিনের জিম্মায় রাখা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ৫ হাজার ৪৫০ কেজি চাল জব্দ করা হয়।