নাটোরের বড়াইগ্রামে নিজ ঘর থেকে মোছা. শাহনুর বেগম (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহনুর বেগম ওই এলাকার চা দোকানি রাশেদের স্ত্রী। এছাড়া গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বানিয়াবাড়ি গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় পারভীন আক্তার (৩৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহতের শাশুড়ি রশেনা বেগম ও দেবর রশিদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এদিকে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, লাশের কাছ থেকে প্রায় ২০ ফুট দূরে স্বামী-স্ত্রী দুজনেরই মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। হত্যাকা-ের শিকার গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।