মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কাভার্ডভ্যান রাস্তা থেকে খাদে পড়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের পিসের মুখ এলাকায় এই ঘটনাটি ঘটে।
শিবলী কার্গো সার্ভিস নামে ওই ভ্যানের চালক হাসান বলেন, রাবার বোঝাই কার্গো ভ্যানটি ঢাকার উদ্দেশে যাওয়ার পথে রাস্তার একটি ঝুঁকিপূর্ণ বাঁক পার হতেই সামনে কয়েকজন টিকটকারকে দেখা যায় একটি প্রাইভেটকার দাঁড় করিয়ে ভিডিও ধারণ করছে। এসময় রাস্তার অন্যপাশ দিয়ে আরেকটি গাড়ি চলে এলে সংঘর্ষ এড়াতে ভ্যানটি অনিয়ন্ত্রিত হয়ে খাদে নেমে যায়।
এদিকে এই কাভার্ডভ্যানকে উদ্ধার করতে এসে মামুন কার্গো সার্ভিস নামে আরেকটি কাভার্ডভ্যানের চাকা মাটিতে দেবে গিয়ে সেটাও আটকা পড়ে।