করোনায় আক্রান্ত আবরার ফাহাদের মা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন। আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ বুধবার তার ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য দেন।

বর্তমানে তারা কুষ্টিয়া শহরের নিজ বাসায় অবস্থান করছেন। 

ফায়াজ তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, “আম্মু” আর আমার “মামি” গত পরশু করোনা টেস্ট করায় এবং আজকে (বুধবার) রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। যদিও তাদের দুই ডোজ ভ্যাক্সিন দেওয়া আছে। আবার গত ১-২মাস বাইরেও যায় না। তবে আলহামদুলিল্লাহ  এখন পর্যন্ত তারা সুস্থ আছে। আমারও গতকাল (মঙ্গলবার) থেকে জ্বর আর কাশি আছে। যদিও দেড় মাস আগে একবার সব রিপোর্টে করোনার সম্ভাবনা থাকায় ওষুধ চলছিল, কিন্তু আবার সব সিম্পটম প্রকাশ পাচ্ছে । আগামীকাল টেস্ট করাব। ডেল্টা ভ্যারিয়েন্ট খুব সম্ভবত। আব্বু আর মামার তেমন কোনো সিম্পটম নেই। 
সবাই দোয়া করবেন প্লিজ আমাদের জন্য। কুষ্টিয়ার অবস্থা খুবই খারাপ। নিজেরা সাবধানে থাকবেন।”