কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন করোনাক্রান্ত ৬ জন এবং উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ।
হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৮৮ জন এবং উপর্সগ নিয়ে ৩৯ জন মোট ২২৭ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৯টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন ৬ জন করোনা ও উপসর্গে আর এক রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮৯ জনে।