চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় একটি বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান অগ্নিকা-ে পুড়ে গেছে। গত রবিবার দিনগত গভীর রাতে রহস্যজনক এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকার অনেক পুরনো এবং প্রখ্যাত কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান দি রাইজিংসান কেজি স্কুলে গভীর রাতে আগুন লাগে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-টি রহস্যজনক বলে এলাকার কেউ কেউ মনে করছেন।
সরেজমিন দেখা গেছে, সেমিপাকা স্কুল ভবনটির বারান্দায় একটি মোটরসাইকেল, টিনের চালা এবং আসবাবপত্র পোড়া।
লিচুবাগান ব্যবসায়ী সমিতির সভাপতি ও নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ হারুন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশর্^বর্তী আবাসিক ও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।