বান্দরবানের লামা উপজেলায় শ^শুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন এক যুবক। গত সোমবার রাত ১টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অংহ্লাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মংক্যচিং মারমা (৩৫) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার বাসিন্দা।
লামা থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, মংক্যচিং স্ত্রীকে আনতে অংহ্লাপাড়ায় শ্বশুরবাড়িত যান। সোমবার রাত সাড়ে ১টার দিকে পাঁচ-ছয়জনের একটি দল ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কী কারণে এই হত্যাকাণ্ড বা কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, মংক্যচিংয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।