মৌলভীবাজারের কমলগঞ্জে জঙ্গল থেকে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির পেছনের বন বিভাগের সংরক্ষিত বনায়নের জঙ্গল থেকে এসব উদ্ধার হয়। এসময় গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া শাড়ি দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিদ আলীর ভাগিনা সোহেল আহমেদ ৬ মাস আগে নিখোঁজ হওয়া তার মা হাজেরা বিবির (৫০) কঙ্কাল বলে দাবি করেন।