রূপায়ণ সিটি উত্তরার সেলস কনফারেন্স অনুষ্ঠিত

গাজীপুরের একটি রিসোর্টে গতকাল বুধবার রূপায়ণ সিটি উত্তরার অ্যানুয়াল সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এরপর ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল মঞ্চ ছেড়ে অতিথিদের নিয়ে দর্শক সারিতে চলে যান এবং হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমনকে পুরো অনুষ্ঠানের নিয়ন্ত্রণ দিয়ে মঞ্চে বসিয়ে দেন প্রতিষ্ঠানের ২০২২ সালে যারা রেভিনিউ নিয়ে আসবেন তাদের।

জিএম (সেলস) এ জেড এম তানভীর আহাদ, ডিজিএম (সেলস) ইকতাদুল ইসলাম আকন্দ, ডিজিএম (সেলস) শেখ মোহাম্মদ আমিন ইউসুফ, ডিজিএম (সেলস) মো. আশেকুর রহমান, সিনিয়র এজিএম (সেলস) মোহাম্মদ শওকত আলী, এজিএম (সেলস) কাজী আমজাদ হোসেন, এজিএম (সেলস) রাজ্জাক আহমেদ এবং জিএম (মার্কেটং) সৈয়দ গোলাম দাস্তেগীরকে এ সময় মঞ্চে বসিয়ে দেওয়া হয়।

২০২২ সালের সেলস টার্গেট অর্জন করার জন্য মার্কেটিং কর্মকৌশল ও সাপোর্ট নিয়ে বিশদ আলোচনা করেন সৈয়দ গোলাম দাস্তেগীর। সেলস টার্গেট কীভাবে অর্জন করা যাবে এ ব্যাপারে বিশদ পরিকল্পনা তুলে ধরেন সেলস ডিপার্ট্মেন্টের বিভিন্ন টিম লিডার ও ক্লাস্টার প্রধানরা। এরপর ২০২১ সালে বিক্রয় ও বিপণনে অবদান রাখার জন্য কর্মকর্তাদের দেওয়া হয় অ্যাওয়ার্ড ও প্রমোশন। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য এসে শুভেচ্ছা বিনিময় করে কর্মকর্তাদের উৎসাহ প্রদান করে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসেন সেলিম। রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. মাহবুবুর রহমান টিমের স্পিড বৃদ্ধি করার জন্য নির্দেশনামূলক বক্তব্য দেন। মোটিভেশনাল বক্তব্য দেন উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ। এরপর রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ব্যতিক্রমী অংশগ্রহণমূলক বক্তব্য দিয়ে সবার মন জয় করেন।