নয় বছর পর রাশিদা ‍সুলতানার দ্বিতীয় উপন্যাস

রাশিদা সুলতানার বেশ কিছু গল্পের বই প্রকাশ হলেও উপন্যাস ছিল একটিই; ‘সাদা বিড়ালেরা’। এবার নয় বছর বিরতির পর প্রকাশ হলো দ্বিতীয় উপন্যাস।

নতুন উপন্যাসটির নাম ‘শূন্যমার্গে’, প্রকাশক হিসেবে হয়েছে পাঠক সমাবেশ। ১৪৯ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।  বর্তমানে বইঘর ও অনলাইন মার্কেট প্লেসে ‘শূন্যমার্গে’ পাওয়া যাচ্ছে।

রাশিদার প্রকাশিত অন্য বইয়ের মধ্যে রয়েছে আঁধি, পরালালনীল, জীবনযাপন দক্ষিণ হাওয়া, আপনা মাসে হরিণা বৈরী এবং নির্বাচিত গল্প।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন রাশিদা সুলতানা। বর্তমানে তিনি সুদানে জাতিসংঘ দারফুর শান্তি মিশনে কর্মরত রয়েছেন।