মেলায় নাজিম উদ দৌলার নতুন বই

জনপ্রিয় লেখক নাজিম উদ দৌলা একুশে বইমেলায় পাঠকের উপহার দিচ্ছেন নতুন দুই বই, সঙ্গে থাকছে একটি পুরোনো বইয়ের নতুন সংস্করণ।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নাজিম উদ দৌলা নিজেই।

আদী প্রকাশন থেকে আসছে লেখকের প্রথম একক গল্প সংকলন ‘অমরত্বের প্রত্যাশা নেই’। ৬টি সাই-ফাই থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে বইটি।

আরও প্রকাশ হচ্ছে ‘মুখোশে ঢাকা নরক’। বইটি আনছে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান উৎসাহ পাবলিকেশনস, পরিবেশক হিসেবে থাকছে আদী প্রকাশন।

এ ছাড়া প্রায় ৩ বছর আউট অফ প্রিন্টে থাকা ‘ব্রিজরক্ষক’ আসছে নতুন রূপে। বইটি ২০১৭ সালে বিদ্যানন্দ প্রকাশনী থেকে বের হয়। তিন মুদ্রণের পর এবার নতুন সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে আদী প্রকাশন।

নাজিম উদ দৌলার পুরোনো প্রকাশনাগুলো মিলবে সংশ্লিষ্ট প্রকাশনীর স্টলে। আদী প্রকাশনের পাওয়া যাবে ইনকারনেশন, ব্লাডস্টোন, স্কারলেট ও মিথ্যা তুমি দশ পিঁপড়া। ‘মহাযাত্রা’ পাওয়া যাবে রোদেলা প্রকাশনী এবং ‘প্রহেলিকা’ মিলবে সতীর্থ প্রকাশনীর স্টলে।