অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো হাসান ইমতিয়াজের প্রথম কবিতার বই ‘ভুলে যাও এইবেলা’। বইটি প্রকাশ করেছে হরিৎপত্র প্রকাশন। প্রচ্ছদ করেছেন শ.ই. মামুন।
বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা। বইমেলায় হরিৎপত্র প্রকাশন (স্টল নং: ৪৮) থেকে বইটি সংগ্রহ করতে পারবেন পাঠক।
ভুলে যাও এইবেলা প্রকাশের প্রসঙ্গে হাসান ইমতিয়াজ বলেন, ‘বইটিতে নাতিদীর্ঘ ৫৮টি কবিতা রয়েছে। সহজ-সরল বর্ণনায় জীবনের গভীর উপলব্ধি রয়েছে মলাটবন্দী কবিতাগুলোয়। যেখানে উঠে এসেছে প্রেম ও নিসর্গপ্রীতি। আছে সাবলীল ছন্দে জীবনের আটপৌরে সব দ্রোহ।’
সাহিত্য চর্চার অংশ হিসেবে হাসান ইমতিয়াজ ছোটকাগজ ‘ডাকপিয়ন’ সম্পাদনা করে আসছেন।