অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো পিওনা আফরোজের গল্পগ্রন্থ ‘নিহত জ্যোৎস্না’। বইটি প্রকাশ করেছে চন্দ্রভুক প্রকাশন। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
বইটি পাওয়া যাবে বইমেলায় ১৪৮ নং স্টলে। এছাড়া পাঠক সমাবেশ, বেঙ্গল বই, বাতিঘর, রকমারিসহ দেশের অন্যান্য অনলাইন বুকশপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা।
নিহত জ্যোৎস্না প্রকাশের প্রসঙ্গে পিওনা আফরোজ বলেন, ‘কিছু গল্প থেকে যায় হৃদয়ের গহীনে। ভাষারা খুঁজে পায় না তাদের। কিছু গল্প শব্দের গাঁথুনিতে বইয়ের পাতায় লিপিবদ্ধ হয়। গল্পই জীবন। জীবনেরই গল্প। এই না বলা গল্পগুলোই লিখে যাই সাদা পৃষ্ঠায়। এ বছর প্রকাশিত আমার গল্পের বইয়ে সেসবই উঠে এসেছে।’
পিওনা আফরোজের প্রকাশিত কবিতার বই ‘অভ্যেসের মতো কিছু ভুল’ এবং উপন্যাস ‘কাছের মানুষ দূরের মানুষ’ও পাওয়া যাচ্ছে মেলায়।