নির্ঝর নৈঃশব্দ্যের ‘কুসুমের দেশে সন্ধ্যা চিরদিন’

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে নির্ঝর নৈঃশব্দ্যের কবিতার বই ‘কুসুমের দেশে সন্ধ্যা চিরদিন’। প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ৩৫ নম্বর প্যাভিলিয়ন থেকে বইটি সংগ্রহ করা যাবে।

‘কুসুমের দেশে সন্ধ্যা চিরদিন’ নির্ঝরের ষষ্ঠ কবিতার বই। এর আগের কবিতার বই ‘উদ্ভিদ ও বৃন্দাবনী’ প্রকাশ হয় ২০১৯ সালে।

নির্ঝর জানান, ৮০ পৃষ্ঠার এই বইয়ে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লেখা ৬০টি কবিতা থাকছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৯ বছর আগে লেখা একটি দীর্ঘ কবিতা।

বরাবরই নিজের বইয়ের প্রচ্ছদ করেন নির্ঝর নৈঃশব্দ্য; ব্যতিক্রম নয় ‘কুসুমের দেশে সন্ধ্যা চিরদিন’ও। বইটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা, মেলায় ২৫ শতাংশ ছাড়ে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন বুকশপ থেকে সংগ্রহ করা যাবে।

নির্ঝর নৈঃশব্দ্য মূলত লিখেন ও আঁকেন। সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন তিনি। তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে— কবিতা: পাখি ও পাপ, কাপালিকের চোখের রং, মহিষের হাসি, হুহুপাখি আমার প্রাণরাক্ষস,  উদ্ভিদ ও বৃন্দাবনী; মুক্তগদ্য: শোনো এইখানে বর্ষাকালে বৃষ্টি হয়, পুরুষপাখি,  আকাশ ফুরিয়ে যায়, কুসুমকুমার; গল্প: ডুবোজ্বর, রাজহাঁস যেভাবে মাছ হয়, অনুসূর্যকে নিয়ে লেখা; প্রবন্ধ: আরজ আলী আলো-আঁধারির পরিব্রাজক।