অমর একুশে বই মেলায় প্রকাশ হয়েছে সাদিকুল নিয়োগী পন্নীর তৃতীয় গল্পগ্রন্থ ‘এক সুতা জমি’। বইটিতে এক সুতা জমি, বেড নম্বর পনের, বকশিস, দশ টাকার জীবন, মোহ, মূল্য, নিয়তি, বাবার মুক্তিযুদ্ধ, ব্লাড রিপোর্ট ও লাস্ট ই-মেইল শিরোনামে মোট ১০টি গল্প রয়েছে।
গল্পগুলোতে মুক্তিযুদ্ধ, সামাজিক প্রেক্ষাপট, মানব চরিত্র, প্রকৃতি ও প্রেমসহ বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। বইটির এঁকেছেন ধ্রুব এষ। বর্ষাদুপুর প্রকাশনী এনেছে বইটি। মুদ্রিত ২০০ টাকা। মেলায় বইটি ২৬ নম্বর প্যাভেলিয়নে স্টুডেন্ট ওয়েজ/বর্ষাদুপুরের স্টলে পাওয়া যাচ্ছে।
সাদিকুল নিয়োগী পন্নীর লেখালেখি শুরু ২০০৫ সাল থেকে। একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার প্রথম লেখা ছাপা হয় দৈনিক যুগান্তরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যোগদান করেন দৈনিক যুগান্তরে সাংবাদিক হিসেবে। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবে কর্মরত আছেন। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান ও নাটক নির্মাণের পাশাপাশি জাতীয় দৈনিকে গল্পসহ নানা বিষয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। তার পূর্ব প্রকাশিত গল্পগ্রন্থ ‘অদৃশ্য শ্রোতা’ ও ‘সন্ধ্যামালতি’।