সরকার আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে ‘বাংলাদেশের কবিতায় চিত্রকল্প’ বিষয়ে পিএইচডি অর্জন করেন। প্রায় ৩০ বছরে তার কবিতা, প্রবন্ধ ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টিরও বেশি। তিনি বর্তমানে বাংলা একাডেমির উপপরিচালক পদে কর্মরত আছেন।
এবারের বইমেলায় প্রকাশ হয়েছে সরকারের আমিনের কাব্যগ্রন্থ ‘বিবাহিত প্রেমের কবিতা’ প্রকাশ করেছে বৈভব। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মুদ্রিত মূল্য ৫০০ টাকা। তবে মেলায় ২৫% কমিশনে বইটি সংগ্রহ করা যাবে বৈভবের স্টলে (স্টল নম্বর: ১১৫)।
এছাড়াও তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- কবিতা সংগ্রহ-১,আমার স্নেহের কবিতা, ‘আগুনের কাছে অনুরোধ’, ‘কিছু পাপ করার চেষ্টা করি’, আড়াই হাজার বছরেরও পুরোনো চীনা দর্শন-কাব্য লাও ৎস-এর ‘তাও তে চিং সহজিয়া পথ’, ‘যাকে খুন করার কথা তাকে দেখে হেসে ফেলি’, ‘আমাদের পোষা ট্রেন’, ‘বাংলাদেশের কবিতায় চিত্রকল্প’, ‘চার পাঁচ হাজার পিঁপড়ার দুঃখ’, ‘ব্লেড দিয়ে কেটেছিলে জল’, ‘আত্মহত্যার পরিবর্তে এক কাপ চা খাও’, ‘আমার যেন কী নাম’, ‘সত্তার সাথে কথাবার্তা’, ‘ইহকাব্য’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’ উল্লেখযোগ্য।