দিনাজপুরে ‘আমরা একাত্তর’ নামক একটি সামাজিক সংগঠন ভাষাসৈনিকদের সম্মান জানাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। ভাষাসৈনিকদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ফুলের তোড়া ও সেই সময়ের আন্দোলনের বাঁধাই করা ছবি তুলে দেওয়া হয়েছে।
গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের ভাষাসৈনিক নাসিমউদ্দীন আহম্মেদ চৌধুরী, আসলেউদ্দীন, রফিক চৌধুরী, মির্জা নুরুল হুদা ছটি, আবদুল কাইয়ুম, মো. আমিন ও মুহাম্মদ মহসিন আলীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ফুলের তোড়া ও বাঁধাই করা ছবি দেন। ‘আমরা একাত্তর’ সংগঠনের নেতা আবুল কালাম আজাদ বলেন, একুশে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালালে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেদিন দিনাজপুরে যারা আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং করেছিলেন অথবা নেতৃত্ব দিয়েছিলেন তাদের উত্তরাধিকারদের আমরা সম্মাননা এবং ও শ্রদ্ধার্ঘ্য দিচ্ছি।