অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে আলী মুহাম্মাদের নতুন ৫টি বই। এর মধ্যে প্রকাশনী সংস্থা বাঙালি প্রকাশ করেছে- ‘বর্তমান বিশ্বে শয়তানের কীর্তিকলাপ’ (চার খণ্ড একত্রে), ‘ভববাদী দর্শন’, ‘সমস্যা সমাধানে দর্শনের ভূমিকা’ ‘মাঠপাড়ার দুষ্টু ভূত’ (শিশুতোষ গল্পের বই)। অন্যদিকে রাতুল গ্রন্থপ্রকাশ থেকে এসেছে প্রহসন কাব্য ‘দাপাদাপি’। বইগুলো মেলায় পাওয়া যাচ্ছে ৩৪৫ নম্বর স্টলে।
আলী মুহাম্মাদ শূন্য দশকের মাঝামাঝি সময়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন । দেড় যুগ ধরে তার ২৫ টি বই প্রকাশ হয়েছে।