অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে খাদিজা ইভের লেখা প্রথম বই ‘নিজেকে জ্বালিয়ে কেবল গণকবর রচিত হয়’। এটি প্রকাশ করেছে রিবর্ন পাবলিকেশনস। মেলায় সংহতির স্টলে বইটি পাওয়া যাচ্ছে (স্টল নম্বর: ৪৫৪ ও ৪৫৫)। বইটির মূল্য ২০০ টাকা। ২৫% কমিশনে বইটি ১৫০ টাকায় মেলা থেকে সংগ্রহ করা যাবে।
খাদিজা ইভ বলেন, ‘প্রথম বই নিয়ে ভীষণ উত্তেজনা কাজ করেছে। এ রকম আনন্দের মুহূর্তে কেবলই বাবার কথা মনে পড়ছে। বইটি আমার বাবাকে উৎসর্গ করা। বাবা বেঁচে থাকলে সম্ভবত সবচেয়ে বেশি খুশি তিনিই হতেন। এবারের বইমেলার প্রথম দিন প্রকাশক আমার হাতে বই তুলে দিলেন। বই হাতে পেয়ে একটা অন্য রকম অনুভূতি কাজ করছিল ভেতরে। বাবাকে খুব মিস করছিলাম।’