নির্দেশক, অভিনেতা ও সংগঠক সাইফ সুমনের নাট্যগ্রন্থ ‘উপন্যাস থেকে নাটক’ প্রকাশ করেছে পাঠচিত্র। প্রচ্ছদ এঁকেছেন আরিফ সাকিল। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা।
অমর একুশে বইমেলায় লিটলম্যাগ চত্বরে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি বইটি সরাসরি সংগ্রহ করতে যোগাযোগ করুন- 01919386646 এই নম্বরে অথবা ফেসবুক ঠিকানা- Pathchitro & Path Chitro.
সাইফ সুমন বলেন, বইটিতে তিনটি উপন্যাস থেকে নাট্যরূপ সংকলিত করেছেন তিনি। ‘রাত ভরে বৃষ্টি’, ‘না মানুষি জমিন’ এবং ‘স্বপ্নভুক’ নামে তিনটি নাটক রয়েছে। এর মধ্যে রাত ভরে বৃষ্টি নাট্যরূপ দেওয়া হয়েছে বুদ্ধদেব বসুর উপন্যাস থেকে, না মানুষি জমিন নাট্যরূপ দেওয়া হয়েছে আনিসুল হকের উপন্যাস থেকে এবং সৈয়দ শামসুল হকের উপন্যাস থেকে ‘স্বপ্নভুক’ নাট্যরূপ দেওয়া হয়েছে।