প্রেম ও প্রকৃতিপ্রেমী কবি মোহাম্মদ মাহবুব আলমের প্রথম কবিতার বই ‘আলতা রঙ ফাগুন’ প্রকাশ করেছে উত্তরা হাউজ।
হাউজটির প্রথম প্রকাশনা এটি। কবির বিশ্বাস- ভালোবাসার কোনো বিকল্প নেই।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ২৮৮, ২৮৯, ২৯০ নম্বর স্টলে। বইটির একমাত্র পরিবেশক ‘নওরোজ কিতাবিস্তান’।
এ ছাড়া বইটি পেতে ইনবক্স করুন Uttara House পেইজে অথবা ফোন করুন ০১৭৪৩৯২২৪৭৮ নম্বরে।
উত্তরা হাউজের প্রকাশক শিবলী শিহাব বলেন, ‘প্রকাশনা জগতে আসার আগ্রহ অনেক আগে থেকেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র ও কবি মাহবুব আলম ভাইয়ের পাণ্ডুলিপি পেয়ে সেই আগ্রহের জায়গাটাকে প্রকাশ করলাম।’