চলতি বইমেলায় ডক্টর উম্মে বুশরা সুমনা রচিত ‘গল্পে গল্পে বিজ্ঞান’ সিরিজ প্রকাশিত হয়েছে। বইগুলো প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স।
বইগুলো পাওয়া যাচ্ছে অমরাবতী ৫৬ নাম্বার স্টলে।
এ সিরিজে রয়েছে কিশোর উপযোগী মোট চারটি উপন্যাস। পাঁচ বন্ধুর বিভিন্ন ঘটনা নিয়ে বর্ণীত ভিন্ন স্বাদের, বিজ্ঞানের চার বিষয় নিয়ে গল্পগুলো সাজানো হয়েছে।
এ সিরিজের বইগুলো হলো ‘দুই মেরুর হয় নাকো দেখা’, ‘বাঁশ বাগানের ভূত’, ‘নুর হোসেনের আলোর ম্যাজিক’, ‘চলো সমুদ্রে যাই’।
চারটি বইয়ে বিজ্ঞানের চারটি বিষয় ফোকাস করা হয়েছে, চুম্বক, তাপ, আলো এবং পানি বিজ্ঞান।
গল্পগুলো কোনোটি অ্যাডভেঞ্চারাস, কোনোটি থ্রিলার আবার কোনোটি ভ্রমণ কাহিনী।
এবার ২০২২ বইমেলায় এ লেখকের আরো একটি সিরিজ প্রকাশিত হয়েছে।
চার থেকে আট বছর বয়সী শিশুদের জন্য পাঁচ খণ্ডের ‘গল্পে আনন্দে আদব’ শিখি প্রকাশ করেছে ফিউচার উম্মাহ বিডি।
এ গল্প সিরিজে সাধারণ জ্ঞান এবং ধর্মীয় জ্ঞানের অপূর্ব সমন্বয় করা হয়েছে। রঙিন ও বর্ণীল ছবি এবং শিশু উপযোগী ভাষায় এগুলো লেকা।
বইগুলো পাওয়া যাচ্ছে মাতৃভাষা প্রকাশ, ২৭০ নাম্বার স্টলে।
ডক্টর উম্মে বুশরা সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ থেকে মাস্টার্স পাস করেন এবং পরবর্তীতে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজী ডিপার্টমেন্ট থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন।
২০১৮ সালের একুশে বইমেলায় ‘বলয় ভাঙার গল্প’ নামে তার প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়। ২০২০ সালে গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে ছয় খণ্ডের শিশুতোষ নৈতিক গল্প ‘আমি হতে চাই’ সিরিজ প্রকাশিত হয় এবং ব্যাপক জনপ্রিয় হয়। ২০২২ বইমেলায় পাঁচ খণ্ডের শিশুতোষ সিরিজ, ‘গল্পে আনন্দে আদব শিখি’ এবং চার খণ্ডের কিশোর উপন্যাস ‘গল্পে গল্পে বিজ্ঞান সিরিজ’ প্রকাশিত হয়।