মেলায় বিনয় দত্তের ‘অর্বাচীনের আহ্নিক’

অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে বিনয় দত্তের সমকালীন কথনমালা ‘অর্বাচীনের আহ্নিক’। এটি প্রকাশ করেছে পুথিনিলয়। প্রচ্ছদ এঁকেছেন সারাজাত সৌম। ১৬৮ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। মেলায় পুথিনিলয়ের প্যাভিলিয়ন থেকে বইটি সংগ্রহ করা যাবে।

বই প্রসঙ্গে লেখক বলেন, গল্পকথক হিসেবে আমার আগ্রহ শুধু গল্প বলাতে, সময় ধরাতে। ‘অর্বাচীনের আহ্নিক’-এ আমি একটি পূর্ণাঙ্গ গল্প বলতে চেয়েছি। গল্প মূলত একটি, এর শাখা-প্রশাখা অসংখ্য। গল্প সময়ের, এই শহরের, শহরে বেঁচে থাকা মানুষের, এই জনপদের, পরিবর্তিত এই নগর-সংস্কৃতির, এই জাতির ধর্মান্ধ হয়ে ওঠার। গল্পগুলো ঠিক গল্প নয়। সময়ের চালচিত্র, বিশ্লেষণ, প্রশ্ন করার নতুন কৌশল, সূত্র। গল্পগুলো কখনো গল্প, কান্না, আহাজারি, কষ্ট, হতাশা, আবার কখনো সুবোধ ফিরিয়ে আনার কথন। গল্পগুলো পরিচিত। কিন্তু ভাবনা অচেনা, অপরিচিত। এই অচেনা ভাবনা পাঠককে নতুনভাবে ভাবতে শেখাবে। প্রশ্ন করার সাহস জোগাবে।