কলিন্দ্রেসের পেনাল্টি মিস, পয়েন্ট হারাল আবাহনী

প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আবাহনী লিমিটেড। ফলে শিরোপার রেসে বসুন্ধরা কিংসের চেয়ে বেশ পিছিয়ে পড়ল দলটি।

বুধবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়। চলতি লিগে এটি আবাহনীর তৃতীয় ও শেখ জামালের পঞ্চম ড্র।

প্রথমার্ধে বিবর্ণ থাকলেও দ্বিতীয়ার্ধে আবাহনীর খেলায় ফেরে চেনা আগ্রাসী রূপ। তবে সুযোগ গুলো কাজে লাগাতে পারেনি দলটি। উল্টো স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা দেনিয়েল কলিনদ্রেস।

দিনের অন্য ম্যাচে নিজেদের মাঠে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ৯ ম্যাচে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা।

আবাহনী পয়েন্ট হারানোয় কিংসদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল।

আরো পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে সাইফকে হারাল কিংস