অনিয়ম-দুর্নীতির অভিযোগ

দিনাজপুর পৌর মেয়রের বিরুদ্ধে তদন্ত শুরু

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুর সার্কিট হাউজে স্থানীয় সরকার বিভাগের পরিচালক-১ (যুগ্ম সচিব) কামাল হোসেন এ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর মেয়রের বিরুদ্ধে পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলররা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর অভিযোগ দেন।