দুই স্কুলছাত্রীকে ধর্ষণের পৃথক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাহাবুবার রহমান এ দন্ডাদেশ দেন।
দন্ডিতরা হলেন ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশ্বর গ্রামের জাবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৩) ও কিশোরীগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মোখছুদার রহমানের ছেলে বিপ্লব হোসেন (৩২)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ মালের ১০ মার্চ দুপুরে ঝাড়সিংহেশ্বর গ্রামের একটি ভুট্টাক্ষেতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন সিরাজুল।
অন্যদিকে ২০০৯ সালের ২ নভেম্বর জেলার কিশোরীগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর ইউনিয়নের এক গ্রামে স্কুলছাত্রীকে তার বাসায় একা পেয়ে বিপ্লব হোসেন ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে গ্রামবাসী ছুটে এসে বিপ্লবকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়।