মনোবিদ ও শিশুসাহিত্যিক ফাহমিদা মঞ্জু মজিদের ‘কী চাই’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ঢাকার শান্তিনগরে পিবিএস ভবনে এই অনুষ্ঠান হয়।
প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন চিকিৎসক ড. সৈয়দ আনোয়ারুল হাফিজ, রাজনীতিবিদ ও লেখক মোনায়েম সরকার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব লাকি ইনাম ও নিমা রহমান, লেখক ও সংগঠক অধ্যাপক রতন সিদ্দিকী, গ্রন্থাগারিক সফুরন আরাসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ।
অতিথিরা তাদের আলোচনায় ফাহমিদা মঞ্জু মজিদের সৃষ্টিশীল জীবন ও প্রকাশিত গ্রন্থটির নানাদিক তুলে ধরেন। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন শিশুদের মনোজগৎকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে ‘কী চাই’ গল্পগ্রন্থের গুরুত্ব নিয়ে কথা বলেন বক্তারা।
পাঞ্জেরী পাবলিকেশনস থেকে প্রকাশিত কিশোরপাঠ্য গল্পগ্রন্থটির অলংকরণ ও প্রচ্ছদপট অঙ্কন করেছেন জ্যোৎস্না মে সিজার।