দ্বিতীয় দশকের নির্বাচিত কবিতার সংকলন ‘অদ্বিতীয়’

তানিম কবিরের সম্পাদনায় প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় দশকের সেরা কবিদের নির্বাচিত পাঁচ শতাধিক কবিতার সংকলন ‘অদ্বিতীয়’।

প্রকাশনা প্রতিষ্ঠান বৈতরণী জানায়, সংকলনে স্থান পেয়েছে এই সময়ের গুরুত্বপূর্ণ ৭৪ জন কবির কবিতা।

৪০০ পৃষ্ঠার সংকলনটি প্রকাশ হবে ১ জুন। দাম রাখা হয়েছে  ৬০০ টাকা।

এদিকে ২২ থেকে ২৭ মে চলবে ‘অদ্বিতীয়’র প্রি-অর্ডার। এই সময়ের মধ্যে প্রি-অর্ডার করা যাবে ৩০ শতাংশ ছাড়ে ৪২০ টাকায়। প্রি-অর্ডারের জন্য বৈতরণীর ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে।