ত্রিপুরার মঞ্চে বাংলাদেশের দুই নাটক

ভারতের ত্রিপুরা রাজ্যে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের দুটি নাটক। বৃহস্পতিবার (৯ জুন) ত্রিপুরার উদয়পুরের লিটল ড্রামা অর্গানাইজেশন আয়োজিত নাট্যোৎসবে মঞ্চায়িত হবে কবিয়াল প্রযোজিত নাটক ‘সুখ’ এবং পর দিন থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত ‘জেরা’।

এরপর ১১ ও ১২ জুন ধর্মনগর শহরে বর্ণমালা আয়োজিত নাট্যোৎসবে আরও দুটি প্রদর্শনী হবে।

‘সুখ’ ও ‘জেরা’ মিশরীয় নাটকের রূপান্তর। ইউসুফ হাসান অর্ক নির্দেশিত দুটি নাটকই রূপান্তর করেছেন তারিক আনাম খান।