‘জাদুর ফাঁসি’ হাতে জাহিদ জগৎ

প্রকাশিত হলো তরুণ কথাসাহিত্যিক জাহিদ জগৎ-এর উপন্যাস ‘জাদুর ফাঁসি’। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশনী।

এটি তার দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস ‘অন্নদাস’ প্রকাশিত হয় ২০১৭ সালে। এরপর ২০১৯ সালে প্রকাশিত প্রথম ছোটগল্পের বই ‘সাপের খামার’। ২০২১ সালে ‘গতি জড়তা’ নামে আসে তার দ্বিতীয় ছোটগল্পের বই।

‘জাদুর ফাঁসি’ প্রকাশের প্রসঙ্গে জাহিদ জগৎ বলেন, ‘জাদুর ফাঁসি একটি ম্যাজিকাল জার্নি। এইখানে, একজন ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামির গল্প তুলে ধরা হয়েছে। যেকোনো অপরাধের ক্ষেত্রে, সামাজিকভাবে যে ঘৃণার চর্চা হয়ে থাকে, সে ঘৃণার বিপরীতে প্রত্যেকটি জীবনের যে অনুভূতি, সেইখানে দাঁড়িয়ে দেখতে চেয়েছি, মানুষ একান্তে যে মৃত্যু যজ্ঞ অর্চনা করে সেইখানে আসলে সমস্তের ওয়েভ কতখানি নির্মম। জাদুর ফাঁসি মূলত জনতার হাতে ধরিয়ে দেওয়া তাদের প্রত্যেকের ফাঁসি।’

উপন্যাসটির মূল্য রাখা হয়েছে ৪৬০ টাকা। পাঠক বইটি পাবে ২০% ছাড়ে ৩৫০ টাকায়। কাঁটাবন কনকর্ড এম্পোরিয়ামের জাগতিক প্রকাশনী, উজান এবং অনলাইন বুকশপ রকমারি থেকে বইটি সংগ্রহ করা যাবে। এছাড়া কেউ চাইলে সরাসরি লেখকের সঙ্গে যোগাযোগ করে বইটি ক্রয় করতে পারবেন।