আগামী দুই বছরের জন্য আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্রের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি শাহিদূল হক মিল্কী ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ১১টায় সংগঠনের সাধারণ সদস্যদের উপস্থিতিতে স্বরকল্পন আবৃত্তিচক্রের সাধারণ সভা ও ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জাহিদুর রহমান। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আছেন মনোয়ার হোসেন, অনুষ্ঠান সম্পাদক খুরশিদা ইয়াসমিন খুশি, প্রয়োগ পর্যায় সম্পাদক আরিফ আনোয়ার, দপ্তর সম্পাদক এস এম আবু জামিল, কর্মশালা সম্পাদক নূর উদ্দিন জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহনিয়া ইয়াসমিন।