চেয়ারম্যানসহ ৫৫ জনের মামলা প্রত্যাহারের দাবি

দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগসহ ৫৫ জনকে ‘মিথ্যা’ মামলায় জড়ানোর প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের পুরনো কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন।

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মধ্যপাড়া মহাবিদ্যালয়ের প্রভাষক জিয়াউর রহমান প্রমুখ।