২ হত্যা মামলার রায়

একজনের মৃত্যুদন্ড আরেকজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জোসনা হত্যা মামলায় মফিজুল ইসলামকে  মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা দায়রা জজ আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশীদ এই রায় প্রদান করেন। আসামি রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে মফিজুল ইসলাম প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন জোসনা বেগম। এতে মফিজুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। 

অপরদিকে, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও তিনজনকে বেকসুর খালস দিয়েছে আদালত।

গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হুসাইন এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত শাহাজান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মে ভোরে ইসমাইল হোসেনকে শাহাজানহ অন্যরা চাপালী সড়কে মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে হত্যা করে।