টাঙ্গাইলের মির্জাপুরে মারিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মারিয়ার বড় ভাই মারুফ হোসেন অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামে।
পুলিশ ও মারিয়ার পরিবার সূত্রে জানা গেছে, মাস সাতেক আগে তরফপুর ইউনিয়নের ডৌহাতলী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামের বাবর আলী ওরফে বাবু খানের সিঙ্গাপুরপ্রবাসী ছেলে শাকিল খানের বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। এ নিয়ে শাকিল মাঝেমধ্যে মারিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনও চালাত। বিয়ের দুই মাস পর শাকিল সিঙ্গাপুর চলে যায়। বৃহস্পতিবার রাতে শাকিল তার ভাড়া করা লোকজন দিয়ে মারিয়াকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেছেন।
মারুফ বলেন, ‘রাতে আমরা বোনের বাড়ি গিয়ে দেখি ঘরের দরজা খোলা। মারিয়া ফ্যানের সঙ্গে ঝুলন্ত, কিন্তু পা খাটের মধ্যে ভাঁজ হয়ে আছে। মির্জাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা আরিফ তালুকদার জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।