গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হাজতির সঙ্গে সোমবার সকালে এক নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। ওই হাজতির নাম মো. সুজন (২১)।
তিনি নরসিংদী জেলার মাধবদী থানার নয়াকান্দি এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। তিনি ঢাকার খিলগাঁও থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ওই কারাগারে বন্দী রয়েছেন। কনের বয়স ২০।
তিনি ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা।
ওই কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক সোমবার কারাগারের অফিস কক্ষে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় উভয় পক্ষের অভিভাবক উপস্থিত ছিলেন।