ইমো হ্যাকিং চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন লালপুরের বিলমাড়িয়া এলাকার মৃত শামসেদ মন্ডলের ছেলে মো. বেলাল মন্ডল, মো. শাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান, মো. মঞ্জুর রহমানের ছেলে মো. মোহন সরকার, মো. মাজদার প্রমাণিকের ছেলে মো. শিমুল আলী, মো. নূর আলম সরকারের ছেলে মো. শাহ পরান সরকার, মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবি এবং মো. রিফাজ মন্ডলের ছেলে মো. রুবেল মন্ডল।

র‌্যাব জানায়, অভিযোগের ভিত্তিতে লালুপরে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ইমো হ্যাকিং চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মানুষের ইমো নম্বর হ্যাকিং করে অর্থ হতিয়ে নিত। তাদের কাছ থেকে ৯টি মোবাইল, ১৫টি সিমকার্ড, ২ বোতল ফেনসিডিল ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।