বিয়েবাড়িতে সংঘর্ষে কনের দাদি নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিয়েবাড়িতে কনের গয়না নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছেন।

এ ঘটনায় বরসহ বরপক্ষের তিন নারীসহ ১১ জনকে আটক করেছে কচাকাটা থানার পুলিশ। নিহত নারীর নাম তহুরন নেছা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে নাগেশ^রী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে, কনের বাড়িতে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলেরহাট গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে আসার পর ভোজ শেষে বরপক্ষের দেওয়া গয়না নিয়ে দুপক্ষের বাগবিত-া হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কনেপক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মার যান। কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।