ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় ঠাকুরগাঁও।

জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ রমেশ চন্দ্র সেন। এদিকে দিবসটি পালন উপলক্ষে বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তির আয়োজন করে।