'কাবাডি' ওয়েব সিরিজের থিম সং গাইলেন পান্থ কানাই

'কাবাডি' ওয়েব সিরিজের থিম সংয়ে কণ্ঠ দিলেন পান্থ কানাই। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং  সম্পন্ন হয়। রাজীব আশরাফের কথায় গানটির সংগীতায়োজন করেন জাহিদ নীরব।

এ প্রসঙ্গে পান্থ কানাই বলেন, 'কাবাডি দেশের ঐতিহ্যবাহী খেলা। এ খেলার সঙ্গে জীবনের সম্পর্ক গানে গানে উঠে এসেছে। গানটি গেয়ে ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।'

ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য সিরিজটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। ওয়েব সিরিজের গানের পাশাপাশি শিগগিরই নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দেওয়ার কথা পান্থ কানাইয়ের। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ এই তারকা সিঙ্গার-মিউজিশিয়ান।